ads

শনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাড়তে পারে তাপমাত্রা, ফাল্গুনের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ণ

বসন্তে শীতের বিদায় হতে চলেছে। ফাল্গুনের দ্বিতীয় দিনে আজ ১৫ ফেব্রুয়ারি শনিবার সারা দেশে ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুধু তাই নয়, আগামী দুদিন এ ধারা অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে। তবে সপ্তাহ শেষে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Shamol Bangla Ads

শনিবার সকালে প্রকাশিত আগামী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে—লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময়ে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Shamol Bangla Ads

আগামীকাল রোববার সারা দেশে ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এই সময়ে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পরদিন সোমবারও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—এই সময়ের শেষের দিকে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ দিকে ঢাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৭২ শতাংশ।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজারহাটে ১০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কয়রায় ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

Need Ads
error: কপি হবে না!