সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি মকবুল হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। ৮ নভেম্বর শুক্রবার রাতে সিরাজগঞ্জ সদর থানা রোড এলাকায় তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবীবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। এজন্যই তাকে গ্রেফতার করা হয়েছে।




