ads

শনিবার , ৯ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও নির্যাতনের প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৯, ২০১৩ ৯:৫২ অপরাহ্ণ

SIRAJGONJ HUMAN CHAIN PHOTOj 09-11-2013 pgহুমায়ুন কবির মৃধা, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের ভদ্রঘাট, শিয়ালকোল, চর রায়পুর, পাবনার বনগ্রামসহ দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও নির্যাতনের প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ৯ নভেম্বর শনিবার সকালে শহরের মুজিব সড়ক শ্রী শ্রী মহাপ্রভু আখড়ার সামনে জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধÑখ্রীষ্টান ঐক্য পরিষদ ওই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. সুকুমার চন্দ্র দাসের সভাপতিত্বে মাননববন্ধন কর্মসূচীর সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাড. বিমল কুমার দাস, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. আলহাজ কে এম হোসেন আলী হাসান, জেলা জাসদের সভাপতি আব্দুল হাই তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী সোহরাব আলী, জেলা বিএমএ সভাপতি ডাঃ জহুরুল হক রাজা,জেলা শিল্পকলা একাডেমীর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আসাদ উদ্দিন পবলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি এ্যাড. মাহাবুব এ খোদা টুটুল, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সন্তোষ কানু সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতি ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। পরে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!