ads

শনিবার , ১ অক্টোবর ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুর্গোৎসবে বিনামূল্যে পূজাহাট ও সামগ্রী বিতরণ উদ্বোধন করলেন ভারতীয় সহকারি হাই কমিশনার

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের ক্রয় সামর্থ্যহীন অসহায় দরিদ্র পরিবারের সদস্যদের জন্য পূজার ফ্রি হাটের উদ্বোধন করেন এবং বিনামূল্যে নানা সামগ্রীর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভারতীয় সহকারি হাই কমিশন অফিস সিলেটের সহকারী হাই কমিশনার নীরজ কুমার জয়সোয়াল। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়িতে মুক্তির বন্ধন ফাউন্ডেশন উদ্যোগে ও অনন্যা ফাউন্ডেশনের সহযোগিতায় ১ অক্টোবর শনিবার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের উত্তর বনগাঁও ইরা ফিলিং স্টেশন মাঠ চত্বরে পূজার এই ফ্রি হাটের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

ফ্রি হাটে গিয়ে দেখা যায় স্টল গুলোতে সাজিয়ে রাখা হয়েছে শিশু কিশোর ও বয়ষ্ক নারী ও পুরুষদের জন্য নতুন পোশাক প্রসাধনী, খাদ্যপণ্য ও পূজার সামগ্রী। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য (বিপিএম),ময়মনসিংহের পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূইয়া (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুস্তাফিজুর রহমান, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাছিনুর রহমান, ইউপি চেয়ারম্যান জুবের আলম কবীর রুপক প্রমুখ।

উদ্বোধনকালে সহকারি হাই কমিশনার নীরজ কুমার জয়সোয়াল বলেন, দুর্গোৎসব উপলক্ষে মুক্তির বন্ধন ফাউন্ডেশন ও অনন্যা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত হাটটি প্রশংসার দাবী রাখে। এ ধরনের কর্মসূচী সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি করে এবং সুন্দর সমাজব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করে। তিনি আয়োজকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামী দিনগুলোতেও এই কর্মসূচীর ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আয়োজকদের প্রতি আহবান জানান।

Shamol Bangla Ads

মুক্তির বন্ধন ফাউন্ডেশনের সমন্বয়ক আজহারুল ইসলাম পলাশ জানান, ফ্রি হাটের বাইরেও লোকলজ্জার ভয়ে ক্রয় সামর্থ্যহীনদের মাঝে যারা স্টলে আসেনি তাদের পণ্যসামগ্রী বাড়িতে পৌঁছে দিচ্ছেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা। ফ্রি হাটে সামর্থ্যহীন দুই শতাধিক মানুষ স্টল থেকে তাদের পছন্দমত পোশাক সামগ্রী নিয়ে যাচ্ছেন।
পণ্যসামগ্রী পেয়ে উত্তর বনগাঁওয়ের প্রতিবন্ধি গোপাল চন্দ্র জানান, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সময়ে যে পণ্যগুলোর আমি পেয়েছি এর মূল্য অনেক বেশি। এগুলি পেয়ে আমি অনেক আনন্দিত।

Need Ads