ads

শনিবার , ৯ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজাপুরে যুবকের হাত পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৯, ২০১৩ ৪:২১ অপরাহ্ণ

jhalakathi-mapঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে দুলাল খান নামের এক যুবকের হাত পায়ের রগ কেটে দিয়েছে স্থানীয় প্রতিপক্ষের লোকজন। ৮ নভেম্বর শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার পুটিয়াখালি গ্রামের বেপারী বাড়ি দরগাহ এলাকায় এ ঘটনা ঘটে। রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় প্রতিপক্ষ বাড়ি যাওয়ার পথে দুলাল খানকে ধরে ধারালো অস্ত্র দিয়ে হাত-পায়ের রগ কেটে দেয়। এ সময় তার শরীরের বিভিন্নস্থানে এলোপাথারি কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Need Ads
error: কপি হবে না!