ads

শনিবার , ২৩ মার্চ ২০১৯ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচনের গুঞ্জন উড়িয়ে দিলেন শ্রাবন্তী

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৩, ২০১৯ ৮:২১ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : শ্রাবন্তী, কলকাতার জনপ্রিয় অভিনেত্রীদের একজন। ভারতে জাতীয় অভিনেতা-অভিনেত্রীদের নির্বাচনে প্রার্থী হওয়া নতুন কিছু নয়। সিনেমা জনপ্রিয়তা কাজে লাগিয়ে রাজনীতিতেও অবস্থান তৈরি করে নিয়েছেন অনেকে নির্বাচনের মাধ্যমে। ঠিক তেমনি, আসছে ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ বলেই পরিচিত শ্রাবন্তী। মুখ্যমন্ত্রীর অনেক অনুষ্ঠানেই তাকে দেখা গেছে। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিলেন শ্রাবন্তী। পরিষ্কার ভাষায় শ্রাবন্তী জানালেন, কোনও নির্বাচন করছেন না তিনি। তিনি বলেন, ‘কোথা থেকে এই সব রটছে, আমি কিছুই জানি না।’
এ ব্যাপারে টুইটারে শ্রাবন্তী লিখেছেন, ‘সব বন্ধু এবং ভক্তদের উদ্দেশে বলছি। দিনকয়েক ধরেই শুনছি আমি নাকি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং তাদের হয়ে লোকসভা ভোটে দাঁড়াতে চলেছি। আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। আমার কাজ মানুষকে বিনোদন দেয়া, আর আমি তাই করছি। আমি সব টিভি চ্যানেলগুলোকেও জানাবো যে এ ধরনের কোনও খবর সম্প্রচারের আগে তারা যেন ভালো করে যাচাই করে নেন।’
শ্রাবন্তীর দুই সহ-অভিনেত্রী লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছেন। তৃণমূল কংগ্রেসের হয়ে মিমি চক্রবর্তী কলকাতা লাগোয়া যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন করছেন। অন্যদিকে একই দলের হয়ে উত্তর ২৪ পরগনার বসিরহাটে প্রার্থী হয়েছেন আরেক জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান।
এদিকে বাংলাদেশে শ্রাবন্তী অভিনীত ‘যদি একদিন’ নামে একটি ছবি গেল ৮ মার্চ মুক্তি পেয়েছে। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হচ্ছে। আগামীকাল ২২ মার্চ কানাডায় মুক্তি পাবে ছবিটি। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!