ads

শুক্রবার , ৮ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশকে যারা আফগানিস্তান বানাতে চায়, তাদের পরিহার করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন : ওমর ফারুক চৌধুরী

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৮, ২০১৩ ৭:২৯ অপরাহ্ণ

Tanore Montiri College Photo-02 08.11.2013ইমরান হোসাইন, তানোর (রাজশাহী) : শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী এমপি বলেছেন, দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। জনগণ আওয়ামী লীগকেই আবার ক্ষমতায় দেখতে চায়। ইসলাম ভীরু মানুষের কাছে মিথ্যা কথা বলে জামায়াত-বিএনপি এদেশকে আফগানিস্তান বানাতে চায়। তারা পবিত্র কোরআন ও হাদিসের মিথ্যা রচনা করে এদেশের শান্তিপ্রিয় মুসলমানদেরকে দু’ভাগে বিভক্ত করতে চায়। তারা ইসলামের নামে সন্ত্রাসী রাজত্ব কায়েম করে সাধারণ মানুষকে জিহাদী ধ্যান-ধারনায় তৈরি করতে চায়। তাদের মিথ্যা প্ররোচনার ফাঁদে পা না দিয়ে কাঁধে কাঁধ মিলে আওয়ামী লীগকে শক্তিশালী করতে সকল শ্রেণী পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। তবেই স্বাধীনতার শত্র“রা এ দেশ ছেড়ে পালাতে পথ পাবে না। তিনি ৮ নভেম্বর শুক্রবার বিকেলে রাজশাহীর তানোর আব্দুল করিম সরকার বিশ্ববিদ্যালয় কলেজের ৪ তলা ভিত বিশিষ্ট দ্বিতল একাডেমিক ভবনের পুন:ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে কলেজ চত্বরে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।
তিনি বলেন, সরকার দ্রুত বাংলাদেশকে একটি উন্নত ও মধ্যম আয়ের দেশে পরিনত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। দেশে অব্যাহত উন্নয়নের ধারা বজায় রাখতে দলমত গোত্র বর্ণ নির্বিশেষে সকলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানানো হয়।
তানোর আব্দুল করিম সরকার বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি ও সাবেক অধ্যক্ষ নারায়ন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে ও অধ্যক্ষ হাবিবুর রহমানের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্ডুমালা পৌরসভার মেয়র গোলাাম রাব্বানী, উপজেলা নির্বাহী অফিসার মাজেদা ইয়াসমীন, তানোর পৌর আওয়ামীলীগের সভাপতি ইমরুল হক, সাধারণ সম্পাদক প্রদীপ সরকার, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন তুহীন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা প্রভাষক পাপুল সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন সরকার প্রমূখ।
এর আগে ফলক উম্মোচন অনুষ্ঠানে দোয়া শেষে প্রতিমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক বিশেষ আলোচনা সভায় মিলিত হন। সভায় রাজশাহীতে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের সফরকে সফল করতে প্রত্যেক নেতাকর্মীকে অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য আহবান জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!