ads

মঙ্গলবার , ৯ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

খবর টি পড়েছেন : ১৯১
জামালপুরে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জামালপুর সদর উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। ৯ নভেম্বর মঙ্গলবার ভোরে সদরের নারিকেলি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। ওইসময় দুর্ঘটনায় আহত হয় আরও ২ সিএনজি যাত্রী।

Shamol Bangla Ads

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে জামালপুরের মেলান্দহ থেকে টাঙ্গাইলগামী একটি সিএনজি নারিকেলি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী আবুল কালাম আজাদ (৪৫) ও মিন্টু (২৮) এর মৃত্যু হয়। নিহত আবুল কালাম আজাদ মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা গ্রামের ওসমান গনীর ছেলে এবং নিহত অপর যাত্রী মিন্টু সদরের ছোনটিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে। এ সময় আহত হয় আব্দুস সাত্তার (৭৫) ও মোশারফ (১৭) নামে আরও ২ সিএনজি যাত্রী।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম খান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় এবং আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইভ্যালির ৪ ওয়্যারহাউস সিলগালা পরবর্তী সংবাদ চতুর্থ ধাপে ইউপি ভোটের তফসিল কাল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads