ads

মঙ্গলবার , ১৯ মার্চ ২০১৯ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি আবু জাফর ওবায়দুল্লাহর মৃত্যুবার্ষিকী আজ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৯, ২০১৯ ২:৩০ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : কবি আবু জাফর ওবায়দুল্লাহর ১৮তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ মার্চ। ২০০১ সালের আজকের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। কবি আবু জাফর ওবায়দুল্লাহ ১৯৩৪ সালের ৮ ফেব্রুয়ারি বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহেরচর-ক্ষুদ্রকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে সেখানেই শিক্ষক হিসেবে যোগ দেন তিনি।
আবহমান বাংলার অকৃত্রিম ছবি পাওয়া যায় তার কবিতায়। কাব্যরীতিতে তিনি মূলত দুটি প্রবণতা অনুসরণ করেছেন। একটি হচ্ছে গীতিমুখ্য কাব্যরীতি, অন্যটি মহাকাব্যিক। তার রচিত প্রথম কাব্যগ্রন্থ ‘সাতনরী হার’। পরবর্তী সময়ে তিনি লেখেন, ‘কখনো রং কখনো সুর’ ও ‘কমলের চোখ’।
আবু জাফর ওবায়দুল্লাহর সর্বাধিক জননন্দিত কাব্যগ্রন্থ ‘আমি কিংবদন্তির কথা বলছি’। এ ছাড়া ‘সহিষুষ্ণ প্রতীক্ষা’, ‘বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা’, ‘আমার সময়’, ‘আমার সকল কথা’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’ পাঠকপ্রিয়তা পায়। সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!