ads

শুক্রবার , ৮ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নীলফামারীর ডোমারে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৮, ২০১৩ ৪:৩৭ অপরাহ্ণ

Songhorshoএম. এ করিম মিষ্টার, নীলফামারী : নীলফামারীর ডোমার উপজেলায় ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। ৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে দফায় দফায় চলা সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়। আহতরা হচ্ছে প্রল্লাদ (১৭), তপন (১৮), নাঈম (১৯), শুভ (১৭) ও দেবীগঞ্জ উপজেলার খুটামারা এলাকার সুমন (১৭)। আহতদের ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়, পার্শ্ববর্তী দেবীগঞ্জ উপজেলার খুটামারা এলাকার প্রতাপের ছেলে সুমনের সাথে ডোমার উপজেলার সাইনবোর্ড এলাকার একটি মেয়ের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। একই এলাকার ছাত্রলীগ নেতা তপন গ্রুপের তপনসহ কতিপয় নেতা দীর্ঘদিন ধরে ওই মেয়েকে নানাভাবে উত্যক্ত করে আসছে। বিষয়টি সুমন জানার পর অপর গ্রুপের নেতা তপনের সাথে বিষয়টি আপোষ-রফার চেষ্টা চালায়। এজন্য ওইদিন দুপুরে উপজেলার মটুকপুর উচ্চ বিদ্যালয় মাঠে উভয় পক্ষ আলোচনায় বসে। এর এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!