ads

শুক্রবার , ৮ ফেব্রুয়ারি ২০১৯ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চ্যানেল আই প্রকৃতি মেলা শেরপুরে ১৭ প্রকৃতিপ্রেমীকে সম্মাননা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৮, ২০১৯ ৬:৩০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ ‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ্য জীবন’-এ শ্লোগানে চ্যানেল আই প্রকৃতি মেলা উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‌্যালি ও প্রকৃতি প্রেমীদের সম্মাননা জানানো হয়েছে। এ উপলক্ষে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং শেরপুর প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে ৮ ফেব্রুয়ারি শুক্রবার সকালে শেরপুর সরকারি কলেজ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। এর আগে স্থানীয়ভাবে প্রকৃতি সুরক্ষা ও সচেতনা সৃষ্টিতে অবদান রাখায় ১৭ জনকে প্রকৃতি ও জীবন ফাউ-েশনের উত্তরীয় পরিয়ে সম্মাণনা জানানো হয়। সম্মাণনাপ্রাপ্তরা হলেন-পরিবেশ বাঁচাও আন্দোলনের রাজিয়া সামাদ ডালিয়া, জেলা খেলাঘর সভাপতি ইমাম হোসেন ঠান্ডু, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, নারী নেত্রী আঞ্জুমান আরা যুথী, উদ্যোক্তা আইরীন পারভীন, অধ্যাপক শিব শংকর কারুয়া, শওকত হোসেন, কার্টুনিস্ট সাইফুল ইসলাম শাহীন, মানবাধিকার কর্মী রক্তসৈনিক শামীম হোসেন, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, উদীচী সভাপতি তপন সারোয়ার, শিশু সংগঠক মমিনুল ইসলাম, শেরপুর বার্ড ক্লাবের ৫ পাখিপ্রেমী সভাপতি সুজয় মালাকার, সাধারন সম্পাদক শহীদুজ্জামান শহীদ, দেবদাস চন্দ বাবু, আব্দুল কাদির ও অপূর্ব ভট্টাচার্য। সম্মাণনাপ্রাপ্তরা বলেন, এ ধরনের উদ্যোগ প্রকৃতি সুরক্ষায় সাধারণ মানুষকে উদ্ধুদ্ধ করবে। এর মধ্য দিয়ে তরুণ প্রজন্ম উৎসাহিত ও অনুপ্রাণিত হবে।

Shamol Bangla Ads

প্রেরক: সুশীল মালাকার, শেরপুর প্রতিনিধির পক্ষে সুজয় মালাকার, তাং- ০৮.০২.১৯ খ্রি. # মোবাইল : ০১৭৪০৫৮৮৯৮৯

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!