ads

বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালিহাতীতে ছিনতাই হওয়া মোটর সাইকেল ফেরত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৭, ২০১৩ ৯:৪১ অপরাহ্ণ
কালিহাতীতে ছিনতাই হওয়া মোটর সাইকেল ফেরত

শাহআলম, কালিহাতী, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল­া-কালিহাতী সড়কের চারান উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ৪নভেম্বর(সোমবার)রাতে বাড়ী ফেরার সময় বাদশা তালুকদার নামের এক ব্যাক্তির মোটর সাইকেল ছিনতাই হয়। ঘটনার ২ দিন পর বুধবার স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের মাধ্যমে ছিনতাই হওয়া মোটর সাইকেলটি ফেরত দেয়া হয়। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।
স্থানীয়রা জানান,ঘাটাইল উপজেলার বারইপাড়া গ্রামের মিঠু তালুকদারের ছেলে বাদশা তালুকদার বাড়ী ফেরার পথে ঘটনাস্থলে পৌছলে স্থানীয় কতিপয় ছিনতাইকারী তাকে আটকিয়ে তার মোটর সাইকেল,২টি মোবাইল ফোন ও ২৭শ’ টাকা ছিনতাই করে। অবস্থা বেগতিক দেখে বাদশা তার এক আত্্রীয় বাড়ীতে আশ্রয় নেন।পর দিন তিনি কোকডহরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউর রহমান খান(শাফি খান)’র বাড়ীর দিকে গেলে ছিনতাইকারীদের মধ্যে একজন পাছচারান গ্রামের আলম তালুকদারের ছেলে রাব্বী তালুকদারকে চিনে ফেলেন।বিষয়টি জানাযানি হলে সাবেক চেয়ারম্যান শাফি খান ঘটনাটি নিয়ে মামলা না করার শর্তে বাদশাকে তার ছিনতাই হওয়া মোটর সাইকেলটি ২৪ ঘন্টার মধ্যে ফেরত দেয়ার আশ্বাস দেন। পরে শাফি খান তার ছেলে নাজমি খানের মাধ্যমে বুধবার টাঙ্গাইল সদর এলাকা থেকে ছিনতাই হওয়া ওই মোটর সাইকেলটি বাদশা তালুকদারকে ফেরত দেন। স্থানীয় একাধিক সূত্রে জানাযায়,ওই চক্রটি ইতিপূর্বে ১০/১২টি মোটর সাইকেল ছিনতায়ের ঘটনার সাথে জড়িত থাকতে পাওে এবং ওই এলাকার বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকতে পারে।

Need Ads
error: কপি হবে না!