ads

বৃহস্পতিবার , ১০ জানুয়ারি ২০১৯ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে স্কুলছাত্রীর শ্লীলতাহানি ॥ ৩ যুবক গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১০, ২০১৯ ৩:৪২ অপরাহ্ণ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে দশম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে জোরপূর্বক চুমু দেওয়ার ঘটনায় ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ৯ জানুয়ারি বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে উপজেলার নলজোড়া গ্রামের আবুল হাশেমের ছেলে মেহেদী হাসান, বন্ধু দক্ষিণ রানীগাঁও গ্রামের মুছা মিয়া (১৯) ও কৃষ্ণপট্টি গ্রামের তুষার (২০)। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত যুবকদের আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই দিন আদালতে শ্লীলতাহানির শিকার ওই স্কুলছাত্রীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। ওই ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নালিতাবাড়ী উপজেলার সন্নাসীভিটা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রায়ই রাস্তা-ঘাটে উত্যক্ত করত পার্শ্ববর্তী নলজোড়া গ্রামের বখাটে যুবক মেহেদী হাসান। কিন্তু ওই ছাত্রী মেহেদী হাসানের প্রস্তাবে রাজী না হয়ে পরিবারের লোকজনকে জানালে সম্প্রতি বখাটে মেহেদী ও তার বন্ধুরা ওই স্কুলছাত্রীর বড় ভাই আবু আনসারীকে মারধরও করে। পরে গ্রাম্য শালিসে মারধরের বিষয়টি সুরাহা হলেও সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই স্কুলছাত্রী বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে চেল্লাখালী নদী তীরবর্তী রাস্তায় মেহেদী তার বন্ধুদের সঙ্গে নিয়ে পথ রোধ করে এবং প্রকাশ্যে স্কুলছাত্রীর গালে চুমু দিয়ে বসে। ওই ঘটনায় স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে বুধবার নালিতাবাড়ী থানায় ঘটনার নায়ক মেহেদী হাসানসহ ৩ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করলে রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, স্কুলছাত্রীর শ্লীলতাহানির ঘটনার প্রধান আসামী মেহেদী হাসান ও তার ২ সহযোগীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। দ্রুত তদন্ত শেষে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!