ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কাঠ ব্যাবসায়ী মোঃ মনির হোসেন (৩২) চিকিৎসার জন্য বরিশালে যাওয়ার ৫দিন পরেও বাড়ি ফেরেনি। তার সাথে থাকা মোবাইলে রিং হলেও কেউ রিসিভ করছে না। ফলে পরিবারের সকলে উদ্ধিগ্ন। গত ৩ নভেম্বর বিকালে মনির হোসেন হাওলাদার উপজেলার বাশবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে বরিশালে ডাক্তার দেখানের জন্য রওনা হয়ে যান। গত ৫দিনেও সে বাড়ি ফেরেনি। তার সাথে থাকা তিনটি মোবাইল সিম এর ২টি বন্ধ পাওয়া যায় এবং ০১৮৩৭৬৩৪০৯৫ নাম্বারটিতে রিং হলেও কেউ রিসিভ করছেন না । পরিবারের সদস্যদের ধারনা হরতালে তাকে পুলিশ আটক করেছে অথবা কোন ছিনতাইকারীর কবলে পড়েছেন। এ ব্যাপারে মনিরের ছোট ভাই কবির হোসেন কাঠালিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।




