ads

মঙ্গলবার , ১ জানুয়ারি ২০১৯ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের ৩টি আসনে ১২ প্রার্থীর মধ্যে ৯ জনেরই জামানত বাজেয়াপ্ত

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১, ২০১৯ ৩:০৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩টি আসনে আওয়ামী লীগ প্রার্থীরা বিপুল ভোটাধিক্যে নির্বাচিত হওয়ায় প্রতিদ্বন্দ্বী ১২ প্রার্থীর মধ্যে ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপির ৩ প্রার্থীসহ অপর ৯ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনী আইন অনুযায়ী, নির্বাচনে পড়া মোট ভোটের ৮ ভাগের এক ভাগ না পাওয়ায় ওই প্রার্থীদের জামানত স্বয়ংক্রিয়ভাবে বাজেয়াপ্ত হয়ে যায়।
মঙ্গলবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, শেরপুর-১ (সদর) আসনে জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হচ্ছেন ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপি প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা ধানের শীষ (২৭৬৪৩ ভোট), ইসলামী আন্দোলনের প্রার্থী এডভোকেট মতিউর রহমান হাতপাখা (৮৪৪ ভোট), সিপিবি প্রার্থী আফিল শেখ কাস্তে (৪৭০ ভোট) ও শেষ পর্যায়ে নীরব হয়ে যাওয়া জাতীয় পার্টির উন্মুক্ত প্রার্থী ইলিয়াস উদ্দিন লাঙল (৩৬৮ ভোট)। এ আসনে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী হুইপ আতিউর রহমান আতিকের নৌকা প্রতীকে প্রাপ্ত ভোট ছিল ২ লক্ষ ৮৭ হাজার ৪৫২।
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হচ্ছেন ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপি প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী ধানের শীষ (৭৬৫৮ ভোট) ও অপর প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী নুরুল ইসলাম হাতপাখা (৩০১৮ ভোট)। এ আসনে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর নৌকা প্রতীকে প্রাপ্ত ভোট ছিল ৩ লক্ষ ৪৪২।
একইভাবে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হচ্ছেন ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল ধানের শীষ (১২৪৯১ ভোট), ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুস সাত্তার হাতপাখা (৫৩৪৮ ভোট) ও জাতীয় পার্টির উন্মুক্ত প্রার্থী আবু নাছের বাদল লাঙল (১৩১৮ ভোট)। এ আসনে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁনের নৌকা প্রতীকে প্রাপ্ত ভোট ছিল ২ লক্ষ ৫১ হাজার ৯৩৬।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!