ads

বৃহস্পতিবার , ২৭ ডিসেম্বর ২০১৮ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আ’লীগ ওয়াদা বরখেলাপ করে না, ভোট নিয়ে উন্নয়নে কাজ করে ॥ নালিতাবাড়ীতে মতিয়া চৌধুরী

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৭, ২০১৮ ৭:৫৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে মহাজোট সমর্থিত প্রার্থী, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ কোন দিন ওয়াদার বরখেলাপ করে না। জনগণের ভোট নিয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করে। শেখ হাসিনার নৌকা মার্কাই আমাদেরকে নিয়ে যাবে মুক্তির সোপানে। এবারের নির্বাচনেও বিজয় আমাদের সন্নিকটে। শেখ হাসিনার নেতৃত্বে আবারও আমরা সরকার গঠন করব। তিনি ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় তার নির্বাচনী এলাকা নালিতাবাড়ী উপজেলার শহীদ মুক্তমঞ্চে আওয়ামী লীগের শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন। জনসভায় একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন থেকে বাদ্যযন্ত্র ও তৈরি নৌকা সহকারে খণ্ড খণ্ড শতাধিক মিছিল জড়ো হলে তা প্রায় ৩০-৩৫ হাজার জনতার বিশাল জনসমুদ্রে পরিণত হয়।
মতিয়া চৌধুরী বলেন, ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে দেশের ক্ষতি করেছে। রেললাইন উঠিয়েছে। পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে। তাদের আমলে দেশের কোন উন্নয়ন হয়নি। তারা কোন মুখে এখন জনগনের কাছে ভোট চান। তাদের আচরণ নমরূদ ফেরাউনের মতো। তিনি বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, আপনি এতিমের টাকা মেরে খেয়েছেন। আপনার বিরুদ্ধে আদালতে মামলা দিয়েছে ইয়াজ উদ্দিন, সাইদ ইস্কান্দারের ভায়রা ভাই। সেই মামলার কারণে আপনি নির্বাচনের অযোগ্য হয়েছেন। এতে আমাদের কি করার আছে?
ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনকে একজন ‘বর্ণচোরা’ ও ‘কাপুরুষ’ বলে মন্তব্য করে মতিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর স্নেহধন্য ছিলেন বলেই তার খালি করা সিটে পাশ করেছিলেন। নালিতাবাড়ীর একজন ইউপি মেম্বারের সাথে আপনি পাশ করতে পারবেন না। আপনি পুলিশকে বলেন ‘জানোয়ার’ আর সাংবাদিকদের বলেন ‘খামোশ’। অথচ ১৫ ফেব্রুয়ারিতে দেখেছি, পুলিশ দেখলে আপনার টেংরি কাঁপে।
তিনি বলেন, ওসমানীর ইলেকশনে আপনি সবকিছু উপেক্ষা করে পালিয়ে গিয়েছিলেন। আর আপনি আসছেন নেতৃত্ব দিতে। আপনি কবে কোন জায়গায় বিজয় এনেছেন? কোন লড়াইটা করছেন? আপনি যুদ্ধাপরাধীদের বিচারের সময় বিঘ্ন সৃষ্টি করেছেন। বঙ্গবন্ধু হত্যার বিচারের সময় ‘ল’ ইয়ার প্যানেলে নাম লেখান নাই। যুদ্ধাপরাধীদের বিচারের সময় ‘ল’ ইয়ার প্যানেলে নাম লেখান নাই। তিনি প্রশ্ন রেখে বলেন, এখন আপনি বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করবেন? গণতন্ত্রের কপালে ছিদ্র না থাকলে আপনার মতো জামানত বাজেয়াপ্ত হওয়ার মতো লোকের পিছনে গণতন্ত্র আসবে না। তিনি বলেন, ডাক্তার যদি ভুল করে একজন রোগী মারা যায়। আর একজন রাজনৈতিক নেতা যদি ভুল করে তাহলে হাজার হাজার মানুষ মারা যাওয়ার আশঙ্কা থাকে।
মতিয়া চৌধুরী তার নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়নমুলক কর্মকাণ্ডের কথা তুলে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমি কি আমার দায়িত্ব পালন করতে পেরেছি? এলাকার উন্নয়ন করতে পেরেছি? ওইসময় উপস্থিত হাজারও জনতা হাত তুলে তার উন্নয়নমূলক কাজের স্বীকৃতি দেন। তখন তিনি সন্তুষ্টি প্রকাশ করে বলেন, যদি তাই হয় তাহলে আপনার ভোটতো নৌকা মার্কায় দেবেনই, আরও ১০টি করে ভোট নৌকা মার্কার জন্য যোগাড় করবেন।
নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক মাস্টারের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়াম্যান হুমায়ুন কবীর রুমান, শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, স্পেশাল পিপি এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, নালিতাবাড়ী পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কার, সাবেক মেয়র আব্দুল হালিম উকিল, নকলা পৌর মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!