ads

রবিবার , ২৩ ডিসেম্বর ২০১৮ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-১ আসনে নৌকার প্রচারণায় রুমান-ছানু

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০১৮ ৪:০৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে মান-অভিমান ভুলে নৌকার পক্ষে প্রচারণা অব্যাহত রেখেছেন মনোনয়নবঞ্চিত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু ও জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমানসহ তাদের অনুসারীরা। ২৩ ডিসেম্বর রবিবার দুপুরে তারা প্রায় ৫ শতাধিক নেতা-কর্মী-সমর্থকদের নিয়ে শহরের খাদ্যগুদাম মোড় থেকে নৌকার পক্ষে মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ওইসময় রাস্তার দু’পাশে যাতায়াতকারী মানুষের হাতে আওয়ামী লীগ প্রার্থী হুইপ আতিউর রহমান আতিকের ছবিসহ নৌকা প্রতীকের লিফলেট তুলে দেন নেতারা।
পরে শেরপুর সরকারি কলেজ গেইটে আয়োজিত পথসভায় জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান প্রধান অতিথি ও সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাছান, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আল হেলাল প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!