ads

মঙ্গলবার , ৫ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এক যুগের কোন্দল নিরসন : হোসেনপুরে এক মঞ্চে আন্দোলন সংগ্রামে ঐক্যের শপথ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৫, ২০১৩ ৭:২৮ অপরাহ্ণ
এক যুগের কোন্দল নিরসন : হোসেনপুরে এক মঞ্চে  আন্দোলন সংগ্রামে ঐক্যের শপথ

হোসেনপুর (কিশোরগঞ্জ)সংবাদদাতা : তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের চেষ্টায় অবশেষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের কোন্দল নিরসন হয়েছে।ফলে সঠিক নেতৃত্ব বিহীন হতাশাগ্রস্থ নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে।
এ উপলক্ষে ৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার শাহেদল ইউনিয়নের এআরএস কলেজ মাঠে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল মতবিনিময় সভায়  অতীতের বিভেদ ভুলে দলকে শক্তিশালী করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ থাকার শপথ করেছেন। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মবিন। বক্তব্য রাখেন- কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সহ সভাপতি ও সাবেক হোসেনপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান ভ‚ইয়া,পৌর মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমান,পৌর বিএনপি’র আহবায়ক শফিকুল ইসলাম কাঞ্চন,শাহেদল ইউপি চেয়ারম্যান আবুল হাসিম সবুজ,জিনারী ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুছ,সাবেক পিপি এডভোকেট মনজুরুল ইসলাম জুয়েল,এডঃ মনিরুল ইসলাম রাজন, জেলা বিএনপির সদস্য সোরহাব উদ্দিন ভেন্ডার,ফরিদ উদ্দিন,ছাত্রদলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম হিমেল প্রমূখ।
উলে­খ্য, বিএনপির অভ্যন্তরীন কোন্দলের কারনে ১৯৯১ সালের পর থেকে দলের সাংগঠনিক অবস্থা নাজুক হয়ে পড়ায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালনে নেতাকর্মীরা দ্বিধা-বিভক্ত হয়ে পড়ত।এতে দলের চেইন অব কমান্ড ভেঙ্গে পড়ে।তাই চলমান রাজনৈতিক কর্মসূচি জোরালো ভাবে পালনের লক্ষে ত্যাগী নেতা কর্মীরা দীর্ঘদিন আলোচনার উদ্যোগ নিয়ে এক যুগেরও বেশি সময়ের কোন্দল নিরসন করতে সক্ষম হয়।এতে নেতাকর্মীদের মাঝে চাঙ্গা ভাবের সৃষ্টি হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!