ads

মঙ্গলবার , ৯ অক্টোবর ২০১৮ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রায়কে কেন্দ্র করে নাশকতার চেষ্টা করলে জবাব দেওয়া হবে : কাদের

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৯, ২০১৮ ২:২৫ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে বিএনপি নাশকতার চেষ্টা করলে তার সম‌ুচিত জবাব দেওয়া হবে। তিনি ৯ অক্টোবর মঙ্গলবার সকা‌লে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আল রিয়াদ এক্সপ্রেস বাসের যাত্রা উদ্বোধন শেষে সাংবাদিকদের ওই কথা বলেন। তিনি আরও ব‌লেন, আমরা ন্যায় বিচার চাই। আমি নিজেও তো এই হামলায় আহত হয়েছি। আমাদের নেত্রীর একটা কানের শ্রবণশক্তি চলে গিয়ে‌ছিল। আইভি রহমানসহ ২৪ জনের প্রাণ গেছে। কাজেই এই ধরনের হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে না এই ইমপিউনিটি কালচার গড়ে তুলব?
সেতুমন্ত্রী ব‌লেন, সবাই জানে ২১শে আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড হচ্ছে হাওয়া ভবন, তারেক জিয়া। এখন সত্যকে আড়াল করে লাভ নাই। তারপরও আমরা এই ব্যাপারে রায়ের আগে কোনও কমেন্ট করতে চাই না। কিন্তু ন্যায়-বিচার যেন আমরা পাই। আমরা ন্যায় বিচার প্রত্যাশা করি আদালতে।
এই রায় নিয়ে তৃণমূলে নেতাকর্মীদের নির্দেশনা বা কোন প্রতিক্রিয়া থাকবে কী না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের কোনো প্রতিক্রিয়া নেই। আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচার ছাড়া আমাদের আর কোনো প্রতিক্রিয়া নেই। বিএনপি এটাকে নিয়ে যদি কোনও সমস্যা তৈরি করতে চায়, যদি সহিংস নাশকতা করতে চায় সেটাকে কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি আরো ব‌লেন, আইন প্রয়োগকারী সংস্থা কঠোর অবস্থানে আছে। আমরা জানি, এই মামলার রায় নিয়ে বিএন‌পি এখন থেকে বড় ধরনের নাশকতা ও সহিংসতার পরিকল্পনা নিচ্ছে। কিন্তু তারা ভুলে গেছে এটা ২০১৪ সাল নয়, এখন ২০১৮ সাল। সেই ধরনের কোনও অপচেষ্টা হলে প্রতিরোধ করবে দেশের জনগণ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!