ads

শনিবার , ১ সেপ্টেম্বর ২০১৮ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০১৮ ৮:৪৫ অপরাহ্ণ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৮ (অনুর্ধ্ব-১৭) এর উদ্বোধন করা হয়েছে। ১ সেপ্টেম্বর শনিবার বিকেলে উপজেলার কালাকুমা মরহুম আব্দুল খালেক মিনি স্টেডিয়ামে ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফসিহুর রহমান।
ওইসময় টুর্নামেন্টের সঞ্চালক উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুলসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় মরিচপুরান একাদশ কাকরকান্দি একাদশকে ১-০ গোলে পরাজিত করে। নকআউট পদ্ধতিতে উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা খেলায় অংশ নিচ্ছে। খেলার শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর নৃত্য পরিবেশন করে স্থানীয় আদিবাসী শিল্পীরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!