মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন ডাকাতি মামলার সাথে জড়িত আব্দুল মালিক (৩৯) নামে আন্ত:জেলা ডাকাত দলের এক সদস্যকে আটক করেছে পুলিশ।
রবিবার দুপুর ২ টার দিকে জয়চন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটক ডাকাত জয়চন্ডি ইউনিয়নের পাঁচপীর জালাই গ্রামের মৃত ইউনুছ আলরি ছেলে ।
স্থাানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আটক ডাকাত আব্দুল মালিক সম্প্রতি ডাকাতি হওয়া ঘটনাসহ বিভিন্ন ডাকাতি মামলার আসামী হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জয়চন্ডি ইউনিয়নে এক অভিযার চালিয়ে তাকে আটক করা হয় । আটক ডাকাত আব্দুল মালিককে সোমবার মৌলভীবাজার আদালতে প্রেরন করা হবে।
এব্যাপারে কুলাউড়া থানার উপপরিদর্শক(এসআই) বিনয় ভূষন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ডাকাত মালিক সম্প্রতি লস্করপুর মরহুম আব্দুল জব্বার এর বাসভবনে ডাকাতি ঘটনার সাথে জড়িতসহ বিভিন্ন ডাকাতি মামলার আসামী।




