ads

রবিবার , ৩ নভেম্বর ২০১৩ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজশাহীতে হরতালের সমর্থনে ১৮ দলের মিছিল-সমাবেশ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৩, ২০১৩ ৮:৩৩ অপরাহ্ণ

Rajshahi-18-Party-Photoওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : টানা ৬০ ঘন্টার হরতালের সমর্থনে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৮ দলীয় জোট। ৩ নভেম্বর রবিবার দুপুরে রাজশাহী মহানগর ১৮ দল নগরীতে ওই কর্মসূচি পালন করে। বেলা ১২টার দিকে হরতালের সমর্থনে রাজশাহী কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটিতে নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নগর ১৮ দলীয় জোটের আহবায়ক মিজানুর রহমান মিনু। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী কলেজ গিয়ে শেষ হয়।
এর আগে রাজশাহী কলেজ শহিদ মিনার চত্বরে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নগর ১৮ দলীয় জোটের আহবায়ক মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও নগর ১৮ দলের সদস্য সচিব অ্যাডভোকেট শফিকুল হক মিলন, মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী এমাজ উদ্দিন মন্ডল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলা ও হামলায় জড়িয়ে এ আন্দোলন থামানো যাবে না। দেশের মানুষ নিরোপক্ষ নির্বাচন চায়। আর তাই নির্দলীয় নিরপক্ষে তত্ত্বাবধায়ক সরকার এখন জনগণের দাবি। আগামীকালের হরতালের মধ্যে দিয়ে এ স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে হবে। এসময় সোমবার থেকে শুরু হওয়া ১৮ দলীয় জোটের টানা ৬০ ঘন্টা হরতাল সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের আহবান জানান জোট নেতারা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!