ads

রবিবার , ২৫ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সারা দেশে পেট্রলপাম্প বন্ধের কর্মসূচি স্থগিত

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৫, ২০২৫ ১:০৫ অপরাহ্ণ

জ্বালানি তেল বিক্রির কমিশন ১৫ কর্মদিবসের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়ায় পেট্রলপাম্প ও ট্যাঙ্কলরি মালিক ঐক্য পরিষদ সারা দেশে তাদের কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছে। অন্যান্য দাবিগুলো ২ মাসের মধ্যে সুরাহা না হলে পুনরায় কর্মবিরতিতে যাবে বলেও জানান পেট্রলপাম্প মালিক সমিতির নেতারা। ২৫ মে রবিবার বেলা ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কার্যালয়ে বিপিসির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা পর ওইসব সিদ্ধান্ত গৃহিত হয়।

Shamol Bangla Ads

জানা যায়, জ্বালানি তেল বিক্রির কমিশন সাত ভাগ করাসহ সাত দফা দাবিতে আজ রবিবার সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু করে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ। দুপুর ২টা পর্যন্ত পেট্রলপাম্প বন্ধের পাশাপাশি ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন তারা। এরপর ধর্মঘট প্রত্যাহারে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে বিপিসি।

কমিশন বৃদ্ধিসহ পেট্রোল পাম্প মালিকদের সাত দফার দাবির মধ্যে রয়েছে– সওজ অধিদফতরের ইজারা মাশুল আগের মতো বহাল করা; পাম্পের সংযোগ সড়কের ইজারা নবায়নের সময় পে-অর্ডারকে নবায়ন বলে গণ্য করা; বিএসটিআই কর্তৃক আন্ডারগ্রাউন্ড ট্যাংক ক্যালিব্রেশন, ডিপ রড পরীক্ষণ ফিস এবং নিবন্ধন প্রথা বাতিল করা; পেট্রোল পাম্পের ক্ষেত্রে পরিবেশ, বিইআরসি, কলকারখানা পরিদফতর, ফায়ার সার্ভিসের লাইসেন্স গ্রহণ প্রথা বাতিল করা; বিপণন কোম্পানি থেকে ডিলারশিপ ছাড়া সরাসরি তেল বিক্রয় বন্ধ করা; ট্যাংকলরি চালকদের লাইসেন্স নবায়ন এবং নতুন লাইসেন্স বাধা বিপত্তি ছাড়া ইস্যু, সব ট্যাংকলরি জন্য আন্তঃজেলা রুট পারমিট ইস্যু করা; বিভিন্ন স্থানে অননুমোদিত এবং অবৈধভাবে ঘরের মধ্যে খোলা স্থানে যত্রতত্র মেশিন দিয়ে জ্বালানি তেল বিক্রি বন্ধ করা।

Need Ads
error: কপি হবে না!