ঝালকাঠি সংবাদদাতা : দুইশত বছরের পুরানো ঐতিহ্যবাহী ঝালকাঠির কাঠালিয়ার দাসের বাড়ীতে শনিবার রাতে নানা আয়োজনে ৫ দিন ব্যাপি কালীপূঁজা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় হিন্দু সম্প্রদায় এ মেলা ও পূঁজার আয়োজন করেন। এ অনুষ্ঠানে রয়ানী, কবি গান সহ নাগর দোলা ও যাত্রা অভিনয় অনুষ্ঠিত হয়। পূঁজাকে ঘিরে মন্দির সংলগ্ন মাঠে এক মেলা বসেছে। মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা বিভিন্ন সামগ্রী নিয়ে এসেছেন। ৫ দিনের এ পূঁজা ও মেলায় দেশি বিদেশী নানা বয়সের অনেক ভক্তরা অংশ নিয়েছেন।




