ads

রবিবার , ৩ নভেম্বর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাকিবকে ছাড়িয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৩, ২০১৩ ১:০০ অপরাহ্ণ
সাকিবকে ছাড়িয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম

tamimশ্যামলবাংলা স্পোর্টস : সাকিব আল হাসানকে পেছনে ফেলে এখন বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করার কৃতিত্ব তামিম ইকবালের। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৫৮ রান করার পথে ওয়ানডের সেরা অলরাউন্ডার সাকিবকে পেছনে ফেলে দিয়েছেন এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। ৫০ ওভারের ক্রিকেটে ১২৯ ম্যাচে সাকিবের রান ৩ হাজার ৬৮৮। বৃহস্পতিবার ১২৪তম ওয়ানডে খেলতে নামা তামিমের সংগ্রহ ৩ হাজার ৭০২ রান।
ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি শতক অবশ্য এখনও সাকিবের অধিকারে, ৫টি। ৪টি করে শতক নিয়ে দ্বিতীয় স্থানে আছেন তামিম ও শাহরিয়ার নাফীস। মোহাম্মদ আশরাফুলের শতক ৩টি।
ওয়ানডেতে দেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের লড়াইও সাকিব-তামিমের মধ্যে। ২০০৯ সালের অগাস্টে বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ ১৫৪ রানের ইনিংস এসেছিল তামিমের ব্যাট থেকে।  দ্বিতীয় সর্বোচ্চ সাকিবের অপরাজিত ১৩৪, অ্যান্টিগায়। ২০০৭ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে এক ত্রিদেশীয় টুর্নামেন্টে এই রান করেছিলেন তিনি।  ওয়ানডেতে পঞ্চাশোর্ধ্ব ইনিংসের লড়াইও যথারীতি দুজনের মধ্যে। বৃহস্পতিবার ২৯তম পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন তামিম। সাকিবের অর্ধশতক-শতক মিলিয়ে ৩০টি ইনিংস।

Need Ads
error: কপি হবে না!