ads

বুধবার , ১২ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শোক : শান্তিরঞ্জন কর্মকার

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০১৪ ৫:৪২ অপরাহ্ণ

Shokআগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি,: বরিশালের আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী গৈলা বাজারের শ্রীশ্রী হরি ও কালী মন্দিরের পুরোহিত শান্তিরঞ্জন কর্মকার  ১২ ফেব্রুয়ারী বুধবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।  বুধবার দুপুরে ধর্মীয় অনুষ্ঠান শেষে উপজেলার কালুপাড়া গ্রামের পারিবারিক শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

Shamol Bangla Ads

 

 

থানায় অভিযোগ দেয়ায় আগৈলঝাড়ায় ভাড়াটে সন্ত্রাসীর হামলায় বাদীর পরিবারের ৭জন আহত

Shamol Bangla Ads

আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় গাছ কাটার অভিযোগ থানায় দেয়ায় বাদীর পরিবারে উপর হামলা করে ৭জন আহত করেছে প্রতিপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীরা। আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহতসূত্রে জানাগেছে, উপজেলার চেঙ্গুটিয়া গ্রামে মিজানুর রহমান ৪০ বছর পূর্বে ১০ শতাংশ জমি ক্রয় করে গাছপালা রোপণ করে ভোগদখল করে আসছে। প্রতিপক্ষ এসকেন্দার আলী মিজানের রোপণকৃত গাছ জোরপূর্বক মঙ্গলবার কেটে নিয়ে যায়। গাছ কাটার বিষয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দেয়া হলে প্রতিপক্ষ এসকেন্দারের ভাড়াটে সন্ত্রাসীরা গতকাল বুধবার সকালে মিজানের পরিবারের উপর হামলা করে আবুল বাশার, জাকির হোসেন, সাফিয়া বেগম, মিজানুর রহমান, লিটন হোসেন, সালেহা বেগম ও তানিয়াকে আহত করে। গুরুতর আহত আবুল বাশার, জাকির হোসেন ও সাফিয়াকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় পুলিশের এএসআই আবু সাঈদ ঘটনাস্থল  পরিদর্শন করেছে।

Need Ads
error: কপি হবে না!