ads

সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ৬ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৩ সেপ্টেম্বর রবিবার রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া সীমান্ত এলাকায় ওই অভিযান চালায় হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

Shamol Bangla Ads

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে আটটার দিকে সন্ধ্যাকুড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক রেখে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনের কয়েকটি বস্তায় ভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
জব্দ করা মদের আনুমানিক মূল্য ৪ লাখ ৯ হাজার ৫০০ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় ভারতীয় মদসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য পাচার ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads