ads

রবিবার , ২ আগস্ট ২০২৬ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
আগস্ট ২, ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। ‘মাঠে মাঠে উল্লাস, খেলাধুলা বারো মাস; খেলাধুলায় মন দেই, মাদককে বিদায় দেই’ এই স্লোগানকে সামনে রেখে ১ আগস্ট শুক্রবার বিকেলে উপজেলার আব্দুল খালেক মিনি স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

Shamol Bangla Ads

সামিউল হক স্পোর্টস একাডেমির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
ওইসময় তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে এবং মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রমকে মাদকবিরোধী সচেতনতা তৈরির কার্যকর মাধ্যম হিসেবে বিশ্বব্যাপী ব্যবহার করা হচ্ছে। আসুন, খেলাধুলার মাধ্যমে গড়ে তুলি মাদকমুক্ত, সুস্থ ও সম্ভাবনাময় আগামী।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক। সাংবাদিক ক্লোডিয়া নকরেক কেয়া ও অভিজিৎ সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সায়েম, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, সামিউল হক স্পোর্টস একাডেমির চেয়ারম্যান সামিউল হক, জ্যেষ্ঠ সাংবাদিক হাকাম হীরা, জ্যেষ্ঠ সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক দেলোয়ার, পোঁড়াগাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনের আগে মাদকবিরোধী থিম সংয়ের সঙ্গে নৃত্য পরিবেশন করেন স্থানীয় নৃত্যশিল্পীরা। উদ্বোধনী ম্যাচে নালিতাবাড়ী ইউনিয়ন একাদশ ৪–০ গোলে রামচন্দ্রকুড়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!