ads

মঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২ মামলায় জামিন পেলেন খালেদা জিয়া

খবর টি পড়েছেন : ২৩৮
২ মামলায় জামিন পেলেন খালেদা জিয়া
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালত ৫ ডিসেম্বর মঙ্গলবার জামিনের ওই আদেশ দেন। এর আগে সকাল ১১ টা ১০ মিনিটে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন খালেদা জিয়া।
আদেশের পর খালেদা জিয়ার আইনজীবীরা জানান, ম্যাডামের অসমাপ্ত বক্তব্য আজ শেষ করতে বলেছেন আদালত। বক্তব্য শেষ করতে না পারলে লিখিত কপি আদালতে জমা দিতে হবে। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার।
এরপর খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য দেওয়া শুরু করেন। এর আগে ১০টা ১৫ মিনিটে রাজধানীর গুলশান বাসভবন থেকে খালেদা জিয়া রওনা দেন।
বামদলের ডাকা হরতাল কর্মসূচি থাকায় এ দুই মামলায় গত ৩০ নভেম্বর খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার পঞ্চম বিশেষ আদালতের বিচারক ড. মো. আক্তারুজ্জামান। একই সঙ্গে উভয় মামলা যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ৫, ৬ ও ৭ ডিসেম্বর দিন ধার্য করেন। এ নিয়ে মামলা দুটিতে খালেদা জিয়ার বিরুদ্ধে তৃতীয় দফায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
মামলার বিবরণীতে জানা যায়, ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে মামলাটি করা হয়। খালেদা ছাড়াও এ মামলার অন্য আসামিরা হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের বোনের ছেলে মমিনুর রহমান

Need Ads
পূর্ববর্তী সংবাদ বি চৌধুরীর নেতৃত্বে নতুন জোট ‘যুক্তফ্রন্ট’ পরবর্তী সংবাদ আ’ লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই বার বার…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads