ads

মঙ্গলবার , ১৬ জুন ২০২৬ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি

স্টাফ রিপোর্টার
জুন ১৬, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ

বাৎসরিক পরিদর্শনের অংশ হিসেবে শেরপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস এবং পুলিশ লাইন্সে অবস্থিত জেলা পুলিশের বিভিন্ন দপ্তরের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। এ উপলক্ষে ১৬ জুন মঙ্গলবার সকালে রেঞ্জ ডিআইজি শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্সে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।

Shamol Bangla Ads

পরে পরিদর্শন উপলক্ষে পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সের সমন্বয়ে গঠিত ৬টি কন্টিনজেন্ট ও ব্যান্ডদলের নয়নাভিরাম কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করেন রেঞ্জ ডিআইজি। প্যারেড পরিদর্শনকালে তিনি প্যারেড অংশগ্রহণকারী পুলিশ সদস্যের ডিসিপ্লিন, ফিটনেস, টার্ন আউট এবং প্যারেড দক্ষতা মূল্যায়ণ করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন।

কুচকাওয়াজ শেষে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সদস্যদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং সমস্যা সমাধানে গঠনমূলক আলোচনার পাশাপাশি প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।

Shamol Bangla Ads

পরে তিনি রিজার্ভ অফিস, পুলিশ লাইন্সে অবস্থিত জেলা পুলিশের বিভিন্ন দপ্তর (ডিপার্টমেন্টাল স্টোর, ক্লোথিং স্টোর, অস্ত্রাগার, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, মোটরযান শাখা) এর সার্বিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনাপূর্বক পরিদর্শন বহিতে সাক্ষর করেন।

ওইসময় তার সাথে শেরপুরের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) মো. পারভেজ আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আব্দুল্লাহ আল মামুন ও সরকার ফরহাদ আহমেদসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!