ads

রবিবার , ২৬ এপ্রিল ২০২৬ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৬, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ

আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন এই টেস্ট সিরিজকে সামনে রেখে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Shamol Bangla Ads

ঘোষিত সেই দলে প্রথমবারের মতো ডাক পেলেন অমিত হাসান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় তিনি।

বাংলাদেশ দলের হয়ে ৩৪টি ওয়ানডে আর ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ইতোমধ্যে একটি সেঞ্চুরি আর ১৭টি ফিফটি হাঁকানো তারকা ওপেনার তানজিদ হাসান তামিম প্রথমবার ডাক পেলেন টেস্ট দলে। ২০২৪ সালের ডিসেম্বরের পর টেস্টে ফিরলেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এছাড়া অফ স্পিনার নাঈম হাসান ফিরলেন প্রায় এক বছর পর।

Shamol Bangla Ads

আগামী ৮ মে ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও মিত হাসান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!