ads

বুধবার , ১৫ এপ্রিল ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডিজেল-জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৩ জাহাজ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৫, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরে সিঙ্গাপুর থেকে একটি জাহাজে জেট ফুয়েল (বিমানের জ্বালানি) এবং মালয়েশিয়া থেকে দুটি জাহাজে করে ডিজেল এসেছে। ১৫ এপ্রিল বুধবার এসব জাহাজ থেকে জ্বালানি খালাস কার্যক্রম চলছে।

Shamol Bangla Ads

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানায়, এমটি গ্রেট প্রিন্সেস জাহাজ গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টা থেকে ডলফিন জেটি-৬-এ জ্বালানি খালাস শুরু। জাহাজটি সিঙ্গাপুর থেকে প্রায় ১১ হাজার টন জেট ফুয়েল নিয়ে এসেছে।

অন্যদিকে, ইন্দোনেশিয়ার পতাকাবাহী এমটি লুসিয়া সোলিস জাহাজটি ৯ এপ্রিল মালয়েশিয়া থেকে রওনা দিয়ে মঙ্গলবার দিবাগত রাত ১১টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজটিতে প্রায় ৩৪ হাজার টন ডিজেল রয়েছে। বর্তমানে লাইটারেজ প্রক্রিয়ায় জ্বালানি খালাস চলছে এবং আজ বুধবার দুপুরে এটি ডলফিন জেটি-৫-এ ভেড়ার কথা রয়েছে।

Shamol Bangla Ads

বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা বলেন, ডেনমার্কের পতাকাবাহী এমটি টর্ম দামিনি জাহাজ প্রায় ৩২ হাজার টন ডিজেল নিয়ে গতকাল রাত থেকে বহির্নোঙরে জ্বালানি খালাস শুরু করে। জাহাজটি আজ ডলফিন জেটি-৬-এ পৌঁছানোর কথা রয়েছে। জাহাজটি ৯ এপ্রিল মালয়েশিয়া থেকে যাত্রা শুরু করেছিল।

বিপিসির কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বন্দরের গভীরতা সমস্যা থাকায় বড় জাহাজ প্রথমে বহির্নোঙরে পৌঁছে কিছু তেল খালাস করে ৷ পরে বাকিগুলো জেটিতে ভেড়ানোর পর খালাস করা হয়।

Need Ads
error: কপি হবে না!