আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। ১৪ মার্চ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইগাতী উপজেলা সদরসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচার বিভাগীয় কর্মকর্তা (যুগ্ম জেলা জজ) মো. মোরশেদুল আলম। পরিদর্শনকালে নির্বাচনী এলাকায় ওই কমিটির হাতে কোন আচরণবিধি লঙ্ঘনের ঘটনা শনাক্ত হয়নি।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে আদালতের স্টেনোগ্রাফার আতাহারুল ইসলাম, অফিস সহায়ক এনামুল হকসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যুজনিত কারণে বাতিল হওয়া নির্বাচনে এ কমিটির দায়িত্বে ছিলেন সিনিয়র সহকারী জজ তনিমা রহমান। পুনঃতফসিল ঘোষণার প্রেক্ষিতে এবার দায়িত্ব পেয়েছেন শেরপুরের যুগ্ম জেলা জজ-১ মো. মোরশেদুল আলম।




