ads

বৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে উপজেলা পরিষদের সভাকক্ষে আগুন, পুড়ল তিনটি এসি

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মার্চ ১২, ২০২৬ ৩:৪২ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষ ‘মেঘমালা’তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি এসি, একটি এয়ারকুলার ও আসবাবপত্র পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। ১১ মার্চ বুধবার রাত আটটার দিকে উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ‘মেঘমালা’ সভাকক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত আটটার দিকে ভবনের দ্বিতীয় তলা থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান আশপাশের লোকজন ও সেখানে উপস্থিত ব্যক্তিরা। পরে তারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরীন বলেন, শর্ট সার্কিট থেকে সভাকক্ষের ভেতরে জানালার পর্দায় আগুন লাগে। পরে সেই আগুনে এসিগুলো বিস্ফোরিত হয়। এতে কক্ষের তিনটি এসি, একটি এয়ারকুলার ও আসবাবপত্র পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!