ads

বুধবার , ১১ মার্চ ২০২৬ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রথমবারের মতো শুরু হচ্ছে নারী বিপিএল, উদ্বোধনী ভেন্যু বগুড়া

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১১, ২০২৬ ১:০৯ অপরাহ্ণ

দেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। পুরুষদের বিপিএলের সাফল্যের পর এবার নারী ক্রিকেটারদের নিয়ে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৪ এপ্রিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠবে এই টুর্নামেন্টের।

Shamol Bangla Ads

বিসিবি সূত্রে জানা গেছে, টি-টোয়েন্টি ফরম্যাটের এই নতুন টুর্নামেন্টে প্রাথমিক পর্যায়ে ৩টি দল অংশ নিচ্ছে। যদিও ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে টুর্নামেন্টের প্রাথমিক সূচি প্রকাশ করেছে বোর্ড।

সূচি অনুযায়ী ৪, ৫ ও ৬ এপ্রিল টুর্নামেন্টের প্রথম ৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। এরপর ৯, ১০ ও ১১ এপ্রিল পরবর্তী ৩টি ম্যাচ হবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। ২ ভেন্যুর পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ২ দল নিয়ে আগামী ১৪ এপ্রিল ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে। আবহাওয়াজনিত কারণে ফাইনাল বাধাগ্রস্ত হলে ১৫ এপ্রিল ‘রিজার্ভ ডে’ রাখা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!