ads

বৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় এমপি ফাহিম চৌধুরীকে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার
মার্চ ৫, ২০২৬ ২:০১ অপরাহ্ণ

শেরপুরের নকলায় বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট নকলা উপজেলা শাখার পক্ষ থেকে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে। ৫ মার্চ বৃহস্পতিবার সকালে নকলা উপজেলা শহরে অবস্থিত ফাহিম চৌধুরীর বাসভবনে গিয়ে ওই শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।

Shamol Bangla Ads

শুভেচ্ছা প্রদানকালে বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট নকলা উপজেলা শাখার নেতৃবৃন্দ এমপি ফাহিম চৌধুরীর কাছে তাদের পরিবারের অর্থনৈতিক দুরবস্থার কথা তুলে ধরেন এবং স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাগুলো সরকার যেন দ্রুত সময়ের মধ্যে সরকারিকরণ করে তার জন্য জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করতে অনুরোধ করেন। ফাহিম চৌধুরী ধৈর্যের সাথে তাদের কথা শুনেন এবং বিষয়টি জাতীয় সংসদে উত্থাপনের আশ্বাস দেন।

ওইসময় সংগঠনের সভাপতি জাহিদুল আলম (আলমগীর), সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ, প্রচার সম্পাদক রনি মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সুলায়মান, সদস্য স্মৃতি খাতুন ও বিলকিস আক্তারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!