ads

বুধবার , ৪ মার্চ ২০২৬ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি তালাত মাহমুদ স্মরণে মোহাম্মদ রবিউল আলমের কবিতা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৪, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ণ

কবি তালাত মাহমুদ

ব্যস্ত শহরের প্রশস্ত রাজপথ কিংবা সরু গলি
এখনো লোকে লোকারণ্য থাকে বারো মাস,
জনতার ভিড় ঠেলে নির্জনতা খুঁজে পাওয়া ভার
অথচ কোথাও তোমার রাজকীয় পদক্ষেপ নেই,কবি
সর্বত্রই হাসির ফোয়ারা দাপিয়ে বেড়ায় হাজারো মুখে
শুধু তোমার সেই উজ্জ্বল হাসির দ্যূতি ঝরে না এখন,
কোথাও না,পথে-ঘাটে, হাটে-মাঠে, রমণীর ঠোঁটে।
এখনো পথে-ঘাটে মেলে কবি,হাটে-বাজারে মেলে কবি
কবিতে কবিতে সয়লাব কবিদের বাজার,
খাঁটি নিখুঁত কবি, আনকোরা নতুন কবি
বয়োবৃদ্ধ পুরনো কবি, বিদগ্ধ গুণী কবি
তোমার ভাষায়,”কষ্ট কবি,নষ্ট কবি,ভ্রষ্ট কবি”
হাজার গোত্রের,নানান বর্ণের,বিচিত্র স্বভাবের,
শুধু তোমার মতো কবি একটিও মেলে না।
কোথাও তোমার তুল্য মেলে না বলে
কোথাও তোমার সদৃশ মেলে না বলে
আমরা তোমাতেই আশ্রয় খুঁজি বার বার।
তোমাকেই সর্বাধিনায়ক ভেবে যুদ্ধে নামে
কবিতার যুদ্ধে,কবিদের যুদ্ধে
ভাবের যুদ্ধে, ভাবনার যুদ্ধেও
সর্বত্র তুমি অনুপ্রেরণার উৎস
তুমি আমাদের চলার পথের পাথেয়
তুমি আমাদের দিগ্বিজয়ী বীর,
তুমি কবিদের কবি তালাত মাহমুদ
আমাদের প্রিয় তালাত ভাই।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!