ads

শনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ দায়ের

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ২:৩০ অপরাহ্ণ

​দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে ‘মব’ সৃষ্টি করে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের একদল ভক্ত। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

দুদক সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে ২০-৩০ জনের একটি দল সাকিব আল হাসানের পক্ষে স্লোগান দিতে দিতে দুদক কার্যালয়ে জড়ো হয়। তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে একটি লিখিত আবেদন জমা দেওয়ার দাবি জানান। একপর্যায়ে তারা কর্মকর্তাদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেন। অফিসের স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটান। এতে বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে দুদকের সংশ্লিষ্ট বিভাগ অনেকটা বাধ্য হয়ে অভিযোগটি গ্রহণ করে।

​নাম প্রকাশ না করা শর্তে দুদকের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, একদল লোক এসে কার্যালয়ের ভেতরে হট্টগোল করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ গ্রহণে বাধ্য করেছে। বেনামে দায়ের করা অভিযোগটি পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে।

Shamol Bangla Ads

​তিনি আরো জানান, যে কোনো অভিযোগ জমা পড়লেই তা সরাসরি তদন্ত বা মামলার পর্যায়ে যায় না। জোর করে জমা দেওয়া এই অভিযোগটি আমরা আইন অনুযায়ী যাচাই-বাছাই কর। সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত বা সত্যতা পাওয়া না গেলে এটি সরাসরি বাতিল করা হবে। আর অভিযোগ পাওয়া গেলে পরবর্তী প্রক্রিয়া গ্রহণ করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!