ads

সোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সালমান খানের বাবাকে দেখতে হাসপাতালে শাহরুখ

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ণ

বলিউড সুপারস্টার সালমান খানের বাবা ও প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খানকে দেখতে হাসপাতালে গেলেন শাহরুখ খান। গত ১৭ ফেব্রুয়ারি থেকে সেখানে চিকিৎসাধীন রয়েছেন বর্ষীয়ান এই ব্যক্তিত্ব। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে গিয়ে তিনি অসুস্থ সেলিম খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন বলিউড কিং।

Shamol Bangla Ads

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় ব্যক্তিগত গাড়িতে করে হাসপাতালে পৌঁছান শাহরুখ খান। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সালমান খান নিজেও। তবে ভিড় এড়াতে শাহরুখের হাসপাতালে প্রবেশের বিষয়টি অনেকটা গোপনেই রাখা হয়েছিল। এর আগে আমির খান ও সঞ্জয় দত্তসহ বলিউডের একাধিক তারকা সেলিম খানকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

চিকিৎসকরা জানিয়েছেন, মস্তিষ্কে সামান্য রক্তক্ষরণজনিত সমস্যার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন সেলিম খান। দ্রুত হাসপাতালে ভর্তির পর তার একটি অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি বিপদমুক্ত থাকলেও বার্ধক্যজনিত কারণে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। পুরোপুরি সুস্থ হতে তার বেশ কিছুদিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Shamol Bangla Ads

শাহরুখ ও সালমান খানের মধ্যকার তিন দশকের বন্ধুত্বের কথা সবারই জানা। তবে শুধু সালমানের সঙ্গেই নয়, পুরো পরিবারের সঙ্গেই শাহরুখের রয়েছে গভীর পারিবারিক সম্পর্ক। ক্যারিয়ারের শুরুর দিকে সেলিম খানের অবদানের কথা বিভিন্ন সময় কৃতজ্ঞচিত্তে স্মরণ করেছেন শাহরুখ। তিনি জানিয়েছিলেন, মুম্বাইয়ে আগমনের শুরুর দিনগুলোতে সেলিম খান তাকে অকৃত্রিমভাবে সমর্থন ও সহযোগিতা করেছিলেন।

Need Ads
error: কপি হবে না!