ads

শুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং সাধারণ ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করেছে উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকালে উপজেলা বাজার মনিটরিং কমিটির উদ্যোগে সদর বাজার পরিদর্শন করা হয়। বাজার পরিদর্শনে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন এবং সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। এসময় তারা বাজারের বিভিন্ন মুদি দোকান, কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।

Shamol Bangla Ads

পরিদর্শনকালে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফায়েজুর রাজ্জাক আকন্দ, কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল হাসান, বণিক সমিতির সভাপতি মো. মোখলেছুর রহমান খান, পুলিশ সদস্যসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। প্রমুখ।

পরিদর্শনকালে দোকানে পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙানো, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করা এবং অতিরিক্ত দাম আদায় থেকে বিরত থাকার বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে রমজান মাসে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি কিংবা ভোক্তা স্বার্থবিরোধী কর্মকাণ্ড না করার জন্য সতর্ক করা হয়।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন বলেন, রমযানের প্রথম দিনে আমরা বাজার তদারকিকালে মূল্য তালিকা প্রদর্শন, নির্ধারিত দামে পণ্য বিক্রি করতে ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করেছি। পুরো রমজান মাস জুড়ে আমাদের মনিটরিং কার্যক্রম আরো জোরদার থাকবে। নিয়মিত তদারকির ফলে বাজারে অস্থিরতা কমবে এবং সাধারণ মানুষ ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!