ads

বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৩:১৬ অপরাহ্ণ

নিরাপত্তাইস্যুতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ ক্রিকেট দল। কদিন আগেই জানা গিয়েছিল, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কোনো শাস্তি পাচ্ছে না বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়েও তাদের পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলে আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। বাছাইপর্ব না খেলে আগামী বিশ্বকাপে তাই সরাসরি খেলতে পারবে বাংলাদেশ।

Shamol Bangla Ads

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) আজ নামিবিয়ার বিপক্ষে ১০২ রানের জয়ে এবারের বিশ্বকাপের অষ্টম দল হিসেবে সুপার এইটের টিকিট কেটেছে পাকিস্তান। তাতে করে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের ১২ দলের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। ভারত, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, পাকিস্তান— এবারের বিশ্বকাপে সুপার এইটের এই আট দলের পাশাপাশি অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ড সরাসরি খেলবে আগামী বিশ্বকাপে। অস্ট্রেলিয়া সুপার এইটে অংশ না নিলেও আয়োজক সূত্রে সরাসরি অংশ নিচ্ছে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে হবে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ড খেলবে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে।

বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৯ ও ১০ নম্বরে থাকা বাংলাদেশ ও আফগানিস্তানের রেটিং পয়েন্ট ২২৩ ও ২২১। ২০১ ও ২০০ রেটিং পয়েন্ট নিয়ে ১১ ও ১২ নম্বরে অবস্থান করছে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। যার মধ্যে জিম্বাবুয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে। চূড়ান্ত সময়সীমা ৯ মার্চের মধ্যে আন্তর্জাতিক সূচিতে এমন কোনো ম্যাচ নেই যাতে করে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের অবস্থানের পরিবর্তন হতে পারে।বাংলাদেশের পরিবর্তে যে স্কটল্যান্ড এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে, তারা এখন টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১৪ নম্বরে অবস্থান করছে।

Shamol Bangla Ads

২০২৪ ও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপও হবে ২০ দলের। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে হতে যাওয়া আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়া ১২ দল নিশ্চিত হলো আজই। বাকি ৮ দল আঞ্চলিক বাছাইপর্ব উতরে টুর্নামেন্টের মূল পর্বে খেলতে আসবে।

ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হবে পরশু। পাল্লেকেলেতে নিয়মরক্ষার সেই ম্যাচে অংশ নেবে অস্ট্রেলিয়া-ওমান। জিম্বাবুয়ের কাছে হেরেই মূলত এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে অজিরা। তবে আজ সন্ধ্যায় সুপার এইটের আট দল নিশ্চিত হয়ে যাওয়ায় গ্রুপ পর্বের বাকি অংশ পানসে হয়ে গেছে। শনিবার নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে সুপার এইট পর্ব। প্রথম গ্রুপে রয়েছে ভারত, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা পড়েছে দ্বিতীয় গ্রুপে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!