একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন।

আরও বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফায়েজুর রাজ্জাক আকন্দ, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, সদস্য সচিব মো. লুৎফর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, নলকুড়া ইউপি চেয়ারম্যান মো. রোকন উজ্জামান, সাংবাদিক গোলাম রব্বানী টিটু প্রমুখ।
সভায় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

পরে সভায় দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। অমর একুশে উদযাপন উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচি সুশৃঙ্খল, সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক ও আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।




