ads

সোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা না উঠলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত আমিরের

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে দেওয়া নিষেধাজ্ঞা সোমবার সন্ধ্যার মধ্যে প্রত্যাহার না করলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ৯ ফেব্রুয়ারি সোমবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি নির্বাচন কমিশনকে (ইসি) ওই হুঁশিয়ারি দেন।

Shamol Bangla Ads

জামায়াত আমির বলেন, নির্বাচন কমিশন এমন আচরণ করছে যে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ক্যামেরা বা মোবাইল নেওয়া যাবে না। আজ সন্ধ্যার মধ্যে এই বিধি প্রত্যাহার না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, জনগণ এখন ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ জনগণেরই বিজয় হবে।

ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, অন্যায়ের বিরুদ্ধে যখন জুলাই আন্দোলন হয়েছিল, তখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল—যাতে হত্যা বৈধ করা যায় এবং অন্যায় লুকিয়ে রাখা যায়।

Shamol Bangla Ads

উল্লেখ্য, রবিবার রাতে নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানায়, ভোটের দিন প্রিসাইডিং অফিসার ও নির্দিষ্ট কয়েকজন নিরাপত্তা সদস্য ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে প্রবেশ করতে পারবে না।

ইসি সচিবালয়ের দাবি, ভোটের গোপনীয়তা রক্ষা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Need Ads
error: কপি হবে না!