ads

বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফুটবল দুনিয়ার দুই মহাতারকার জন্মদিন আজ

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ণ

বিশ্ব ফুটবলের দুই মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়রের জন্মদিন আজ। ভিন্ন দেশ থেকে এলেও কাকতালীয়ভাবে দুজনের জন্ম একই দিনে—৫ ফেব্রুয়ারি। এদিন রোনালদো পা রাখলেন ৪১ বছরে, আর নেইমারের বয়স হলো ৩৪।

Shamol Bangla Ads

জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন দুজনই। তবে উদযাপনের পাশাপাশি ফুটবলবিশ্বে চলছে আরেকটি আলোচনা, চলতি বছরের বিশ্বকাপের পর জাতীয় দল থেকে তাদের অবসর সম্ভাবনা।

বয়সের ভারে থাকা সত্ত্বেও রোনালদো এখনো দুর্দান্ত ফর্মে আছেন। তার নেতৃত্বেই পর্তুগাল আসন্ন বিশ্বকাপে মাঠে নামবে বলে ধারণা করা হচ্ছে। যদিও সৌদি ক্লাব আল নাসর ছাড়ার গুঞ্জন সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Shamol Bangla Ads

অন্যদিকে, নেইমারের ভবিষ্যৎ কিছুটা অনিশ্চিত। বারবার চোটে পড়ায় ক্যারিয়ারের বড় সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। অনেকের মতে, এ কারণেই এবারের বিশ্বকাপই হতে পারে ব্রাজিল তারকার শেষ বিশ্বমঞ্চ। সাম্প্রতিক এক অস্ত্রোপচারের পর তিনি বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং আগামী মাসের প্রীতি ম্যাচগুলোর আগে কোচ কার্লো আনচেলত্তিকে নিজের ফিটনেস প্রমাণে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!