ads

শনিবার , ৩ জানুয়ারি ২০২৬ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত

জাহাঙ্গীর হোসেন, নকলা
জানুয়ারি ৩, ২০২৬ ৩:২০ অপরাহ্ণ

‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়’ এ প্রতিপাদ্যে শেরপুরের নকলায় নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে ৩ জানুয়ারি শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা প্রকৌশলী শামসুল হক রাকিব, সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক গোলাম মাসুম, ইত্তেফাক প্রতিনিধি মুহাম্মদ হযরত আলী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান।

ওইসময় প্রশাসনের কর্মকর্তা, সুধী, প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থী, সমাজসেবা থেকে ভাতাভোগী এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে উপস্থিত ভাতাভোগী ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

Need Ads
error: কপি হবে না!