ads

মঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পেছাল

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০২৫ ৮:১২ অপরাহ্ণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা পিছিয়েছে। আগামী ২ জানুয়ারি এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে সেটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। ৩০ ডিসেম্বর মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ২ জানুয়ারি অনুষ্ঠেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ নির্ধারণের বিষয়ে শিগগিরই জানানো হবে। আমরা এখনো চূড়ান্ত তারিখ নির্ধারণ করিনি। তবে সম্ভাব্য তারিখ হিসেবে আলোচনায় রয়েছে আগামী ৯ জানুয়ারি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহাদত হোসেন রাকিব জানান, ২ তারিখের পরীক্ষার সম্ভাব্য নতুন তারিখ খুব শিগগিরই জানিয়ে দেয়া হবে।

Shamol Bangla Ads

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী তিন দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। আগামীকাল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ ছাড়া আগামীকাল বুধবার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!