ads

শনিবার , ২০ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হাদির জানাজা ঘিরে ডিএমপির নিরাপত্তা বলয়, থাকছে ১ হাজার বডি ওর্ন ক্যামেরা

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২৫ ১২:৩০ অপরাহ্ণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজা ঘিরে নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। থাকছে ১ হাজার বডি ওর্ন ক্যামেরা ও সাদা পোশাকের পুলিশ। ২০ ডিসেম্বর শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, ওসমান হাদিস জানাজা থেকে শুরু করেন দাফন শেষ হওয়া পর্যন্ত নিরাপত্তার জন্য সাদা পোশাকে পুলিশ অলরেডি কাজ শুরু করেছে। এছাড়া হাদির মরদেহ যে হাসপাতালের রাখা হয়েছে সেখানে এবং জানাজার স্থানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় দাফন প্রক্রিয়া সম্পন্ন করা পর্যন্ত নিরাপত্তার পাশাপাশি যে কোনো ধরনের বিশৃঙ্খলার এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্য ওসমান হাদির জানাজা থেকে শুরু করে দাফন পর্যন্ত নির্দিষ্ট স্থানে কাজ করছে। জানাজা উপলক্ষ্যে ১ হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেছে ডিএমপি।

Shamol Bangla Ads

নিরাপত্তা নিয়ে ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার( ডিসি) মো. মাসুদ আলম বলেন, ওসমান হাদির দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকের পুলিশ অলরেডি কাজ শুরু করেছে ও থাকবে চেকপোস্ট।

এদিকে বিজিবি জানায়, ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে জাতীয় সংসদ ভবনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!