ads

শনিবার , ১১ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছেলের সঙ্গে কেক কেটে অপু বিশ্বাসের জন্মদিন উদযাপন

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১১, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের জন্মদিন আজ (শনিবার)। ক্যারিয়ারে শতাধিক সিনেমারও বেশি ছবিতে কাজ করেছেন এই নায়িকা। জীবনের ৩৬টি বসন্ত পেরিয়ে এবার ৩৭ এ পা রাখলেন অপু বিশ্বাস।

Shamol Bangla Ads

দিনটি উপলক্ষে সামাজিক মাধ্যমে অপু বিশ্বাসের ভক্তমহলে দেখা গেছে উচ্ছ্বাস। তারা তাদের প্রিয় নায়িকাকে এদিন জন্মদিনের শুভেচ্ছা জানান। তবে জন্মদিনের শুরুর প্রহরে নায়িকার জন্য একটি বিশেষ মুহূর্ত আসে। কারণ, এ সময় তার একমাত্র ছেলে সন্তান আব্রাম খান জয় মা কে কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা জানায়।

শুক্রবার মধ্যরাতে একটি ভিডিও প্রকাশ করেন অপু বিশ্বাস। দেখা যায়, একটি আকর্ষণীয় বেগুনি রঙের কেকের সামনে বসে আছেন অপু বিশ্বাস ও ছেলে আব্রাম। এ সময় মা কে শুভেচ্ছা জানায় সে; বলে ওঠে- মম? হ্যাপি বার্থডে। এরপর অপু ছেলেকে আদর দিয়ে কেক কাটার আয়োজনে চলে যান। তবে এ সময় ঘটে যায় একটি মজার ঘটনাও! ছোট্ট আব্রাম কেকে থাকা মোমবাতি ফু দিয়ে নেভাতে পারছিল না, তাই বার বার ফু দিচ্ছিল। পরে অপু এক ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দেন এবং হেসে ওঠেন। বলেন, চলো এবার কেক কাটি। এরপর কেক কাটেন তারা; একে অপরকে খাইয়ে দেয়।

Shamol Bangla Ads

এই ভিডিও অনুরাগীদের মাঝে ব্যাপক মন কাড়ে। তারকারা থেকে শুরু করে ভক্তরা মন্তব্যঘরে সমানতালে অপুকে শুভেচ্ছা জানান, ভালোবাসায় ভরিয়ে দেন মন্তব্যঘর।

উল্লেখ্য, অপু বিশ্বাসের প্রকৃত নাম অবন্তী বিশ্বাস। তার জন্ম ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে। তবে বর্তমান সময়ে শুধু অভিনয় ছাড়া বর্তমানে ফটোশুট এবং বিভিন্ন ইভেন্টে যোগ দিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

Need Ads
error: কপি হবে না!