ads

শনিবার , ১১ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার আসছে ৫ ঘণ্টার ‘বাহুবলী ৩’

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১১, ২০২৫ ২:৫৫ অপরাহ্ণ

মুক্তির এক দশক পরও কমেনি ‘বাহুবলী’ সিনেমার আবেদন। ওটিটি প্লাটফর্ম ও ইউটিউবে এখনো দাপটের সঙ্গে চলছে সিনেমাটির ২টি পর্ব ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও ‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন’। এবার সেই জনপ্রিয়তা আরও এক ধাপ এগিয়ে নিতে আসছে বাহুবলীর তৃতীয় পর্ব।

Shamol Bangla Ads

ভারতীয় গণমাধ্যম বলছে, নতুন পর্বটির নাম রাখ হয়েছে ‘বাহুবলী ৩: দ্য এপিক’।

বিভিন্ন প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রথম পর্বের মুক্তির এক দশক পূর্তি উপলক্ষে আগামী ৩১ অক্টোবর মুক্তি পাবে নতুন এই সংস্করণ। এর সময়সীমা থাকবে টানা ৫ ঘণ্টা! তবে এটি সম্পূর্ণ নতুন কোনো পর্ব নয়। ‘বাহুবলী: দ্য এপিক’ মূলত দুই পর্বকে একত্রে সংযুক্ত করে তৈরি একটি বিশেষ সংস্করণ।

Shamol Bangla Ads

এর আগে নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়া হয় ‘বাহুবলী’র দুটি পর্ব। তখনই গুঞ্জন ছড়ায়, নতুন কোনো সংস্করণ বা প্রজেক্ট নিয়ে কাজ করছেন পরিচালক এস. এস. রাজামৌলি।

জানা যায়, ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘বাহুবলী: দ্য বিগিনিং’ দক্ষিণ ভারতীয় সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল। এটি প্রভাসকে রাতারাতি সুপারস্টার বানিয়েছিল। ছবিতে তার বিপরীতে ছিলেন আনুশকা শেঠি। এরপর ২০১৭ সালে মুক্তি পায় ‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন’। ছবিটি বক্স অফিসে রেকর্ড গড়েছিলো সে সময়।

Need Ads
error: কপি হবে না!