ads

রবিবার , ২৫ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ত্রিশালে বর্ণাঢ্য নজরুল র‌্যালির মধ্যে দিয়ে ৩ দিনব্যাপী জন্মজয়ন্তী শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কৈশোর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে উৎসব মুখর পরিবেশে বর্ণাঢ্য ‘নজরুল র‌্যালি’ অনুষ্ঠিত হয়। এর মধ্যে দিয়ে কবি নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তীর উদযাপন শুরু হয়েছে ময়মনসিংহের ত্রিশালে।

Shamol Bangla Ads

২৫ মে রবিবার বেলা সাড়ে ১১টায় ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী।

ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জোবায়ের হোসাইনের সঞ্চালনায় র‌্যালী শেষে আলোচনায় অংশ নেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ, সরকারী নজরুল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আজাদ আনোয়ার, রফিকুল ইসলাম শামীম, সিনিয়র সদস্য আনম ফারুক, রেজাউল করীম বাদল, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজ নোমান, মোহাম্মদ সেলিম, সদস্য মামুনুর রশিদ, আতিকুল ইসলাম, রুকুনুজ্জামান সরকার রাহাদ, আব্দুল্লাহ আল ফাহাদ প্রমুখ।

Shamol Bangla Ads

এসময় পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা র‌্যালিতে অংশ গ্রহণ করে।

Need Ads
error: কপি হবে না!